প্রধান সংবাদ

নতুন রূপে বিমানবন্দর স্টেশন খুলছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। বন্ধের এ সময়ে স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজও করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে। একই সঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেয়া হচ্ছে।

বন্ধের সময়ে বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে, যেন যাত্রীরা সহজে ট্রেন চড়তে পারেন। এছাড়া জনসাধারণ যেন লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যেতে না পারে সেজন্য গ্রিল দেওয়া হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেয়া হয়নি।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 September 2020

নতুন রূপে বিমানবন্দর স্টেশন খুলছে বৃহস্পতিবার

chitrodesh.com