প্রধান সংবাদ

দেশজুড়ে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা শুরু

স্টাফ রিপোর্টার:
করোনার টিকা কর্মসূচিতে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ্য হচ্ছে প্রথম ডোজ এর টিকাদান।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে, যেসব স্থানে টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে।

এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসের শুরুতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা নিয়ে ১৪ জুলাই শুরু হয় মডার্নার টিকা দেওয়া। সংরক্ষণ ও প্রদানের সুবিধার্থে শুধু সিটি করপোরেশন এলাকায় এই টিকা দেয়া হয়। এছাড়াও গেল ১২ জুলাই দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 August 2021

দেশজুড়ে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা শুরু

chitrodesh.com