প্রধান সংবাদশিক্ষা

ঢাবির সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (সান্ধ্য) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে তা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং ডিনকে বলেছি, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।

জানা যায়, বেলা ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে পরীক্ষা আর হয়নি।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 November 2020

ঢাবির সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

chitrodesh.com