আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ট্রাম্প ‘সম্ভবত’ জিতে যাচ্ছেন : নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক
ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। দৈনিকটির রাজনৈতিক সাময়িকী ‘নিডলস’ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে।

পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

মার্কিন অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, আর কমালা পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 November 2024

ট্রাম্প ‘সম্ভবত’ জিতে যাচ্ছেন : নিউইয়র্ক টাইমস

chitrodesh.com