প্রধান সংবাদ

ঘরে বসেই তারাবির নামাজ পড়তে বললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে রামজানে ঘরে বসেই তারাবির নামাজ পড়তে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সে যোগ দিয়ে তিনি দেশবাসীকে এ আহ্বান জানান।

তিনি বলেন, সৌদি আরবসহ মুসলিম প্রধান অনেক দেশেই সতর্কতার কারণে মসজিদে তারাবির নামাজ পড়ার সুযোগ বন্ধ হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও তারাবির নামাজ ঘরেই পড়ুন। সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমান। ঘরে থাকার কারনে প্রার্থনা করার বেশি সুযোগ তৈরি হয়েছে। সবাইকে বেশি বেশি প্রার্থনা করার আহবান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম কিন্তু করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে কিছুটা ধাক্কা আমাদের দেশে আসে আসে। এজন্য আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন এবং ২৬ মার্চের অনুষ্ঠান বাতিল করি। জনসমাগম বাদ দিতে এসব করেছি আমরা।

শেখ হাসিনা বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ বেশ কয়েকটি জেলায সব থেকে বেশি আক্রান্ত। অন্যান্য জেলায়ও কিছু আছে কিন্তু ঢাকা এবং এর আশপাশে ভাইরাস কেন এত বেশি হলো। এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই।

তিনি বলেন, যেহেতু সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। যারা দিনমজুর কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্যাকেজ ঘোষণা করেছি। সবাইকে সহযোগিতা করব। এমনকি এটা আমরা শুরু করেছি। মানুষের কাছে হাত পাততে পারে না যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড করে দেব। ১০ টাকার ওএমএস চাল নিয়ে প্রশ্ন ওঠায় এটা স্থগিত করি।

সরকারপ্রধান বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, কোস্টগার্ড যে যেখানে আছে প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসক ও নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

‘এই করোনাভাইরাস এমন একটা জিনিস সারা বিশ্বে এ ধরনের ঘটনা আর কখনও দেখা যায়নি। সারাবিশ্বে ২৫০ কোটি মানুষ ঘরবন্দি। এটি একটি অদৃশ্য শক্তি, যা চোখে দেখা যায় না। এর প্রভাবে সারা বিশ্ব একটা জায়গায় চলে এসেছে। সারা বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হবে। এভাবে চিন্তা করে আমরা ইতোমধ্যেই ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ তৈরি করেছি।’

এসময় যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। এছাড়া যারা অসুস্থ তাদের সুস্থতাও কামনা করেছেন সরকার প্রধান।

এদিকে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে জেলার সরকা‌রি কর্মকর্তা ও রাজ‌নৈ‌তিক নেতা‌দের স‌ঙ্গে পর্যায়ক্রমে মতবি‌নিময় ক‌রবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

 

চিত্রদেশ/এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 April 2020

ঘরে বসেই তারাবির নামাজ পড়তে বললেন প্রধানমন্ত্রী

chitrodesh.com