রাজনীতি

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

১৩২টি ভোট কেন্দ্রে ফলাফলে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৪৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।

সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন।

প্রসঙ্গত, এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যাওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতা করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির দলীয় প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বী চৌধুরী।

এদিকে গত বুধবার জাসদের প্রার্থী খাদেমুল ইসলাম খুদি নৌকার সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

 

চিত্রদেশ//এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 March 2020

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

chitrodesh.com