গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবি মেহেবুব হকের কবিতা ‘হে মাওলা আমি ক্ষমা চাই’

বিভ্রান্তির অতল সাগরে ডুবে
নফসে আম্বারার ধোঁকায় মজে
পুণ্যের মোড়কে পাপের হিসাব খুঁজে
আমি নেশায় বুদ হয়েছি অনেক জেনে বুঝে ।
আমার ছুটে গেছে বিবেক বুদ্ধির লাগাম
নিভে গেছে ভিতরের শুদ্ধ আলো
ঠকবাজি ও প্রতারণার জালে বন্দিশালায়
আমি রুদ্ধ করে রেখেছি আমারই ভালো ।
তবুও কেন জানি আশায় বুক বেঁধে
পাপ পঙ্কিলতা জ্বরার যত ফিরিস্তি ঘেটে
আমি এগিয়ে চলেছি আলোর দিশা দেখে
রক্তিম সূর্যের আভা হৃদয়ে মনে মেখে ।
হে মাওলা তোমারই কাছে ক্ষমা চেয়ে
পবিত্রতার আলো ভিতরে জ্বেলে
শুভ্রতার রঙ মনের মাঝে ঢেলে
আমি করুণার ভিক্ষা মেগেছি দুহাত তুলে ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 March 2025

কবি মেহেবুব হকের কবিতা 'হে মাওলা আমি ক্ষমা চাই'

chitrodesh.com