প্রধান সংবাদসারাদেশ

এবার ঘর পাচ্ছেন লাঞ্ছিত সেই দুই বৃদ্ধ

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে এসিল্যান্ড সাইয়েমা হাসানের হাতে লাঞ্ছিত বৃদ্ধদের বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী।

ম্যাজিস্ট্রেট দেখে খাবার ফেলে পালালো বিয়েবাড়ির লোকজননিবার বেলা ১২টার দিকে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধদের বাড়িতে যান ইউএনও আহসান উল্লাহ শরিফী। এ সময় তাদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন ইউএনও।

মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকেলে মাস্ক না পরে চিনাটোলা বাজারে যাওয়ায় অত্র ইউনিয়নের দক্ষিণ লাউড়ি গ্রামের তরকারি বিক্রেতা আসমতুল্লাহ (৭২), একই গ্রামের ভ্যানচালক দিনমজুর বাবর আলী (৬০) ও দক্ষিণ শ্যামকুড় গ্রামের ভ্যানচালক নূর আলীকে (৬২) কান ধরিয়ে লাঞ্ছিত করেন এসিল্যান্ড সাইয়েমা হাসান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। এরপর আজ মণিরামপুরের ইউএনও লাঞ্ছিত ব্যক্তিদের বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে যান। এছাড়া চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের তিনজনকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, আমি তাদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তাদের হাত ধরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। আমি তাদেরকে সার্বিক সহযোগিতাসহ ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছি।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 March 2020

এবার ঘর পাচ্ছেন লাঞ্ছিত সেই দুই বৃদ্ধ

chitrodesh.com