কর্পোরেট সংবাদখােজঁ-খবর

ইউসিবি ইনভেস্টমেন্টের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়োগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, ইউসিবির পরিচালক অধ্যাপক ড. মো. জোনায়েদ শফিক এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।

বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘এ মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ তাদের অর্থনৈতিক অবস্থানের উন্নতি করেছে। সে হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 November 2020

ইউসিবি ইনভেস্টমেন্টের যাত্রা শুরু

chitrodesh.com