প্রধান সংবাদশিক্ষা

৩৮তম বিসিএসের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:
৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পিএসসিতে কমিশনের জরুরি সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়েছে, দুই হাজার ২০৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, করে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন, মৎস্য ক্যাডারে ২০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২৯১ জন, পশু সম্পদে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্ত ক্যাডারে ৯৭ জন, সাধারণ শিক্ষা ও কারিগরি কলেজে ৭৬৮ জন রয়েছে।

বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে দুই হাজার ২৪ জনকে নিয়োগ দিতে ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ৮ আগস্ট। লিখিত পরীক্ষার ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৮৬২ জনকে উত্তীর্ণ করা হয়।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 June 2020

৩৮তম বিসিএসের ফল প্রকাশ

chitrodesh.com