প্রধান সংবাদ

২০ কোটি টাকা খাবারের বিল, যা বললেন ঢামেক পরিচালক

স্টাফ রিপোর্টার:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট বললেন ঢামেক হাসপাতাল পরিচালক নাসির উদ্দিন।

আজ বুধবার (০১ জুলাই) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এ দাবি করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, শুধু ডাক্তারদের খাওয়া বাবদ নয়; সাড়ে তিন হাজার চিকিৎসা কর্মীর হোটেল ভাড়া, পরিবহন ভাড়া ও খাওয়া খরচ সহ দুই মাসে মোট প্রায় ২০ কোটি টাকার চাহিদা দেওয়া হয়েছে।

‘সুতরাং শুধু ২০০ ডাক্তারের খাওয়া বাবদ ২০০ কোটি টাকা বিলের যে খবর প্রচার হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’

করোনা ভাইরাস চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা এসেছে বলে প্রচার হয়েছে।

এ নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে বিতর্ক থেকে শুরু করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। ঢামেক’র স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতীয় সংসদে এই খরচ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এক মাসে ২০ কোটি টাকা খাবারের বিল, এটি অস্বাভাবিকই মনে হচ্ছে। এটি আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনো অনিয়ম হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।’

এরইমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির ২০ কোটি টাকার পূর্ণাঙ্গ ব্যখ্যা দিলেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 July 2020

২০ কোটি টাকা খাবারের বিল, যা বললেন ঢামেক পরিচালক

chitrodesh.com