প্রধান সংবাদ

১৭ মার্চ ঢাকা আসছেন মোদি

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসবেন ১৭ মার্চ সকালে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন জাতির পিতার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় থাকার কারণে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন না বলেও জানান তিনি ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।

মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন রোববার (০১ মার্চ)। সচিবের সঙ্গেই এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 March 2020

১৭ মার্চ ঢাকা আসছেন মোদি

chitrodesh.com