অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি:
এক দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতাব মল্লিক জানান, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর আজ বেলা ১১টা থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। দেশের ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।’

চিত্রদেশ//এইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 February 2021

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

chitrodesh.com