প্রধান সংবাদ

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার:

দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আজ বুধবার (২৯ জানুয়ারি) অব্যাহত থাকবে। এর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) আবহাওয়া বিভাগ থেকে প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা কমতে পারে।

বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 January 2020

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

chitrodesh.com