প্রধান সংবাদ

শেবাচিমে ৮ ঘণ্টায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ ঘণ্টার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল মহানগেরর ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার শাহানেওয়াজ (৬৩) শুক্রবার দুপুর ১টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান।

একইদিন বরগুনা জেলার আাবদুর রশীদ (৮০) গত ২৩ জুন দুপুর ২টা ১০ মিনিটে ভর্তি হন। শুক্রবার সন্ধ্য ৬টা ১০ মিনিটে তিনি মারা যান।

অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের খাইরুল বাসার (৪৫) শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় চিকিৎসধীন অবস্থায় মারা যান। গত ২৩ জুন বিকেল ৫টা ৩৫ মিনিটে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

বরিশাল মহানগরের রূপাতলী এলাকার বাসিন্দা ফরিদা বেগম (৪৫) রাত ৯টা ১৫ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতলের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

এছাড়া রাত ১০টায় করোনা ওয়ার্ডে সর্বশেষ মারা যান ইউনুস হাওলাদার (৫০)। শুক্রবার রাত ৯টা ৩৩ মিনিটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই নিয়ে হাসপাতলে চিকিৎসাধীন ৮৬ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩১ জন।

চিত্রদেশ //এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 June 2020

শেবাচিমে ৮ ঘণ্টায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

chitrodesh.com