এনজিও কর্ণার

লাইলাক ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী ও বিপিএসএস’র সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার:

এইচ এম বিডি ফাউন্ডেশনের উদ্যোগে লাইলাক ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী ও বিপিএসএস এর সদস্যসহ ১৫০ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আজ ৩০ জুলাই বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে লাইলাইক ইনক্লুসিভ স্কুলের প্রাঙ্গনে প্রধান অতিথি এইচ এম বিডি ফাউন্ডেশন ও গ্লোবাল হেলথ ইন্সটিটিউটের পরিচালক এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ হোসেইন এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন।


এইচ এম বিডি ফাউন্ডেশনের উদ্যোগে লাইলাক ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী ও বিপিএসএস এর সদস্যসহ ১৫০ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

বাংলাদেশ প্রতিবন্ধী সহযোগিতা সংস্তা(বিপিএসএস) এর নির্বাহী পরিচালক দৃষ্টি প্রতিবন্ধী ড.হারুন রশীদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আহমেদ হোসেইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: তাইফুর রহমান, ডা: আহমদ যুবাইর মাহদী, লাইলাক ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ তাহমিনা আক্তার তুলি এবং স্কুলের শিক্ষকবৃন্দ।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 July 2020

লাইলাক ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী ও বিপিএসএস'র সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

chitrodesh.com