খেলাধুলা

বিয়ে করলেন ক্রিকেট তারকা নাসির

স্পোর্টস ডেস্ক:
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

নাসিরের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র। এছাড়া এই অলরাউন্ডার তার ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে তিনটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

নাসিরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নববধূর নাম তামিমা তাম্মি। পেশায় তিনি একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।

এর আগে গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটি তিনি ডিলিট করে দেন। জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 February 2021

বিয়ে করলেন ক্রিকেট তারকা নাসির

chitrodesh.com