সংগঠন সংবাদ

পিআইবিতে ডিএসইসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট আয়ােজিত সংবাদ সম্পাদনা বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ ছিল শেষ দিন।

 

 

গত ২২ ডিসেম্বর ২০১৯ রোববার পিআইবির সেমিনার হলে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। তিন দিনের শেষ দিন আজ সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ও সভা প্রধান পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, পিআইবির ট্রেনার পারভীন সুলতানা রাব্বী সহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা।

প্রধান অতিথি সংসদ সদস্য শফিকুর রহমান ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 December 2019

পিআইবিতে ডিএসইসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

chitrodesh.com