প্রধান সংবাদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয় মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে (বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকা) রয়েছেন। তার কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 September 2020

নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

chitrodesh.com