অপরাধ ও আইন

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা: স্বামী-শ্বশুর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:
নাটোরের হরিশপুর এলাকায় ঢাবির মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী মোস্তাক এবং শশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে নাটোরের সীমান্ত এলাকা বাঘা থেকে মোস্তাককে এবং শ্বশুর জাকিরকে নন্দিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং- এ এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার জানান, নিহতের মা বাদী হয়ে মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে নাটোর শহরের হরিশপুর এলাকার বাড়ি থেকে শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া ইয়াসমিন জুথিকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে পলাতক ছিলেন সুমাইয়ার স্বামী মোস্তাক ও শশুড় জাকির হোসেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের ৮টি ইউনিট কাজ করে।

উল্লেখ্য, শহরের বলাড়িপাড়া এলাকার প্রখ্যাত ইসলামি বক্তা মরহুম সিদ্দিকুর রহমান যশোরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করে বিসিএস পরীক্ষার প্রস্ততি নিচ্ছিলেন। সুমাইয়ার পড়াশোনা ও চাকরি নিয়ে স্বামী ও শশুড়বাড়ির লোকজন নিয়মিত তাকে নির্যাতন করতো।

সোমবার (২২ জুন) সকালে নির্যাতনের পর সুমাইয়া আত্মহত্যা করেছে দাবি করে তারা। সংজ্ঞাহীন অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১টায় হত্যা মামলা রেকর্ড করে অভিযান শুরু করে পুলিশ।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 June 2020

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা: স্বামী-শ্বশুর গ্রেপ্তার

chitrodesh.com