প্রধান সংবাদসারাদেশ

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ৩ শিক্ষার্থী নিহত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-থ্রিহুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষে রাতে খুলনা থেকে মাহিন্দ্রাযোগে ছয় হাফেজ মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। ঘন কুয়াশার কারণে পথে বিপরিতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চার হাফেজ ও মাহিন্দ্রাচালক আহত হন। তাদের মধ্যে ৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে ।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন , দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 January 2022

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে ৩ শিক্ষার্থী নিহত

chitrodesh.com