চিত্রদেশ

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি নুসরাতের বাবা

স্টাফ রিপোর্টার:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। এই ভাইরাসের মূল উপসর্গ তীব্র জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। সম্প্রতি এ সকল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের বাবা শাহ জাহান।

জানা যায়, এসবের পাশাপাশি নুসরাতের বাবার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। সবকিছু মিলিয়ে গুরুতর অসুস্থ তিনি। রোববার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের বাবা শাহ জাহানকে রাতেই ইনসুলিন দেয়া হয়েছে। সোমবার তার লালারসের নমুনা পরীক্ষা করা হবে। তার পরই বোঝা যাবে, তিনি করোনায় আক্রান্ত কি না।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 April 2020

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি নুসরাতের বাবা

chitrodesh.com