চিত্রদেশ

করোনামুক্ত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার টুইটারে একথা জানিয়েছেন বিগ বি’র ছেলে অভিষেক বচ্চন।

গত ১১ জুলাই অমিতাভের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সেদিনই ছেলে অভিষেকের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব। দু’জনকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জয়া বচ্চন, ঐশ্বরিয়া এবং আরাধ্যারও নমুনা সংগ্রহ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা। সিনিয়র বচ্চনের স্ত্রী’র রিপোর্ট নেগেটিভ এলেও ঐশ্বরিয়া এবং আরাধ্যার শরীরে করোনার জীবাণু মিলেছিল। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা চললেও শ্বাসকষ্ট হওয়ায় তাদের গত ১৭ জুলাই তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ দিন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ঐশ্বরিয়া এবং আরাধ্যা। তবে চিকিৎসা চলছিল সিনিয়র বচ্চনের।

তারইমধ্যে গুজব ছড়িয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সিনিয়র বচ্চনের। যদিও পরে একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘এই খবর অসত্য, দায়িত্বজ্ঞানহীন, ভুয়া এবং অমার্জনীয় মিথ্যা…!!’ অবশেষে রোববার সত্যি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউডের বিগ বি।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 August 2020

করোনামুক্ত অমিতাভ বচ্চন

chitrodesh.com