চিত্রদেশ

একাকিত্বের কষ্ট কাঁদাচ্ছে অমিতাভকে!

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি।

গত ১৫ দিন ধরে একা একাই কোভিড রোগের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। তার পাশে কেউ নেই।

একা থাকার কষ্ট ব্লগে অমিতাভ লিখেছেন এভাবে- ‘রাতের অন্ধকার… ঠাণ্ডা ঘর… একা আমি… চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু ঘুম নেই চোখে! চারপাশে কেউ কোথাও নেই… ভাবনাগুলো স্বাধীনভাবে ডানা মেলার সুযোগ পেয়েছে যেন এই সময়ে। অনেকটাই যেন ‘সিলসিলা’র সেই ‘ম্যায় ঔর মেরে তনহাই অকসর ইয়ে বাতে করতে হ্যায়….’

অমিতাভ জানেন, একা একা লড়ার রোগ কোভিড শুধু শরীরে নয়, মনেও ছাপ ফেলে। কারণ এই লড়াইয়ে কেউ পাশে থাকে না। তার পাশেও গত ১৫ দিন ধরে কেউ নেই! তিনি একা লড়ছেন এই বৃদ্ধ বয়সে।

তার আরও আক্ষেপ, সবাই তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানাচ্ছেন। তার পরও তার লড়াইটা শুধু তারই।

ব্লগে সেই লড়াইয়ের বর্ণনায় অমিতাভ জানিয়েছেন, ‘কাছের মানুষ বলতে এখন ডাক্তার বাবু। যিনি আমার দেখভাল করছেন। তিনি ছাড়া আর কারও ঘেঁষার অনুমতি নেই। তাই চোখ ভিজে উঠলেও মুছিয়ে দেয়ার মতো কোনো হাত আমার পাশে নেই। একা থাকার এই ভয়, হতাশা মনে ক্ষত তৈরি করতে পারে যে কোনো সময়। শরীরের মতো মনকেও কাবু করে দেয় দেখতে দেখতে। এই ক্ষত সারানোর জন্যও আলাদা যত্ন দরকার। দরকার কাউন্সেলিংয়ের, যা একা লড়াইয়ের দিনগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে সাহায্য করবে।’

এদিকে অমিতাভের সঙ্গেই নানাবতী হাসপাতালে কোভিডের সঙ্গে লড়ছেন অমিতাভের ছেলে অভিষেক, ছেলের স্ত্রী ঐশ্বরিয়া রাই, নাতনি আরাধ্য।

চিত্রদেশ //এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 July 2020

একাকিত্বের কষ্ট কাঁদাচ্ছে অমিতাভকে!

chitrodesh.com