চিত্রদেশ

আজ সন্ধ্যায় বিয়ে করছেন সৃজিত-মিথিলা

স্টাফ রিপোর্টার:
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

এর আগে খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন।

জানা গেছে, এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের চারটি ইলিশ।

আজ সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান বেশ বড় করে পরে আয়োজন করা হবে।

এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া।

এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত।

তখন মিথিলার ভাষ্য ছিল এমন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়।’

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।বিনিয়োগ বার্তা//এল//

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 December 2019

আজ সন্ধ্যায় বিয়ে করছেন সৃজিত-মিথিলা

chitrodesh.com