প্রধান সংবাদ

আগস্ট থেকে বিমানের ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার:
আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

প্রসঙ্গত, মহামারীর কারণে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি সময়ে অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর ১ জুন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।

চিত্রদেশ/এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 July 2020

আগস্ট থেকে বিমানের ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

chitrodesh.com