শিক্ষা

অনলাইনে ভর্তি-পাঠদান চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার:
নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি বিষয়ে আজ বৃহস্পতিবার (৭ মে) একটি গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইটে প্রকাশ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে। ইউজিসি কর্তৃক প্রণীত নির্দেশনাটি www.ugc.gov.bd এর নোটিশ অপশনে পাওয়া যাবে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ এই গাইডলাইন অনুযায়ী চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনে সম্পাদন করতে পারবে। পাশাপাশি আগামী সেমিস্টারেও শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে গাইডলাইন প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গত ২৩ মার্চ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করে ইউজিসি। গত ২১ এপ্রিল সর্বশেষ পরিস্থিতি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে তথ্য চায় সংস্থাটি। চিঠিতে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে কিনা, কতগুলো বিভাগে নেয়া হচ্ছে এবং ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির হার কত এসব বিষয় জানতে চায় ইউজিসি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠানো প্রতিবেদন উল্লেখ করে ইউজিসি মন্ত্রণালয়কে জানায়, দেশের ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। আর সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 May 2020

অনলাইনে ভর্তি-পাঠদান চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

chitrodesh.com