প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর ভি‌ডিও কনফা‌রেন্স শুরু

স্টাফ রিপোর্টার:
ভি‌ডিও কনফা‌রেন্স শুরু করে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আজ (বৃহস্প‌তিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্স শুরু হয়েছে।

আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

এসব জেলার সরকা‌রি কর্মকর্তা ও রাজ‌নৈ‌তিক নেতা‌দের স‌ঙ্গে আজ পর্যায়ক্রমে মতবি‌নিময় ক‌রবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

 

চিত্রদেশ/এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 April 2020

প্রধানমন্ত্রীর ভি‌ডিও কনফা‌রেন্স শুরু

chitrodesh.com