খেলাধুলা

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই কাসুজা ও টেইলরকে ফিরিয়ে দিয়েছে টাইগাররা। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। একাদশ ওভারে তার করা চতুর্থ বলটি বুঝে উঠতে পারেননি কেভিন কাসুজা। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে মোহাম্মদ মিথুনের তালুবন্দি হয়। ৩৪ বল খেলে ১০ রান করে যান কাসুজা। দলীয় ৪৪ রানে টেইলরকে তাইজুলের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন নাঈম হাসান।

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এর আগে দীর্ঘদিন এই রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।

চলতি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১ রান করেন তামিম। ফলে তার রান সংখ্যা দাঁড়ায় ৪৪০৫। এদিকে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর পথে তামিমকে ছাড়িয়ে যান মুশফিক। তামিমকে ছাড়ানোর পর নিজের তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপরই অবশ্য ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। ফলে মুশফিকের টেস্ট রান সংখ্যা এখন ৪৪১৩।

তামিমকে ছাড়িয়ে যেতে ৭০ ম্যাচ (১৩০ ইনিংস) খেলেছেন মুশফিক। অন্যদিকে তামিম এখন পর্যন্ত খেলেছেন ৬০ ম্যাচ (১১৫ ইনিংস)। সর্বোচ্চ রানের তালিকায় ৩ হাজার ৮৬২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (৫৬ ম্যাচ, ১০৫ ইনিংস)। চতুর্থ স্থানে থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের টেস্ট রান সংখ্যা ৩ হাজার ২৬। ৪০ টেস্টে ২ হাজার ৮৬০ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন মুমিনুল হক।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 February 2020

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

chitrodesh.com