গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অনুশোচনার মশাল’

কামনার আগুনে জ্বলন্ত আদম আমি
বাসনার ঘেরাটোপে নারকীয় তাণ্ডব আমি
আমিই লালসার বাহুডোরে লালিত নরাধম
আমিিই নফসে আম্বারার প্রিয়পাত্র হরদম।

এ কেমন অধঃপতন!
এ কেমন জীবনের ক্ষণ
নির্লজ্জতার অন্তিম সীমায় পৌছে
অশান্তির হেমলক আকণ্ঠ পান করে তনুমন।

তবুও আমি মুক্তি চাই
বেঁচে থাকার ঐশী আলো চাই
যে আলোয় একটু একটু পথ চলে
দুনিয়াবী আসবাবের যত জঞ্জাল ঝেড়ে ফেলে
আমি হারিয়ে যেতে চাই
আধ্যাত্মিকতার অনন্য ভুবনে
অতি নির্জনে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 June 2026

মো: মেহেবুব হকের কবিতা 'অনুশোচনার মশাল'

chitrodesh.com