
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘নির্লিপ্ত পৃথিবী’
সভ্যতার রসাতলে হারিয়ে যায় মানবতার শ্লোগান
হিংসার জঙ্গম সংস্কৃতিতে আচ্ছন্ন বিপন্ন বিশ্ব
অযাচিত স্বপ্নের খামখেয়ালি ভুবনে নতুন প্রজন্মের বিচরণ আত্মগ্লানির অথৈ সাগরে ডুবেও আত্মতুষ্টির যত আহ্লাদ।
সব কিছুই ঘিরে আছে কালের সঙ্গোপনে
ডুবে আছে খেদ দৈনন্দিন জীবনের আবরণে
তবুও প্রতিদিন আশার রক্তিম সূর্য ওঠে
সবারই জীবনে নিত্যনতুন ভালোবাসার ফুল ফোটে
সময়ের বাস্তবতায় প্রহর গোনে নির্লিপ্ত পৃথিবী।





