প্রধান সংবাদমুক্তমত

অতিরিক্ত বাড়াবাড়ি-কানিজ কাদীর

মরা অনেক সময়ই ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত খোঁচাখুচি করে পরিবেশটাই নষ্ট করে ফেলি। সংসারে, আমরা অনেক ছোট বিষয় নিয়ে অতিরিক্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি যা শুধু সম্পর্কই নষ্ট বারে না পরিবেশটাকে করে ফেলে দূষিত। অনেক সময় দেখা যায় কিছু ছোট ঘটনাকে কেন্দ্র করে আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা সবাই যেন একটা আত্মদম্ভ (ইগো) লালন করতেই বেশি পছন্দ করি। নিজে আগ বাড়িয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চাই না। অথচ তুচ্ছ ব্যাপারটা নিজেদের ইগো এর কারণে দিনের পর দিন লালন করে চলি। এতে পারস্পরিক শ্রদ্ধাবোধ দিন দিন নষ্ট হতে থাকে।

সংসারে, সমাজে, কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেগুলো দৃষ্টি দেয়া আমাদের জরুরি। অথচ দেখা যায় তুচ্ছ বিষয় যেটা নিজেরাই সমাধান করতে পারি, তা না করে আমরা একে অপরকে ঘায়েল করতে থাকি, দোষারোপ করতে থাকি। এতে তর্কাতর্কি, ভাঙ্গচুর, মারামারি পর্যন্ত হয়ে যায়। অনেক সময় এই অতিরিক্ত বাড়াবাড়ি নিজেরই ক্ষতি বয়ে আনে। ব্যক্তিত্যের অভাব, শারিরীক ও মানসিক সমস্যাও দেখা দেয়। ক্ষতি যা হবার হয়ে যায় । সমাজে নিজের মূল্য নষ্ট হয়। তাই কোন ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি নিজেরই ক্ষতি বয়ে আনে। অন্যরা শুধুই এর মজাই নেয় ।সর্বনাশ যা হবার তা নিজেরই হয়ে যায়।

 

Related Articles

Back to top button