প্রধান সংবাদ

ঢাবির ৫ শিক্ষক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার:
ছুটি শেষে চাকরিতে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ধর্ষণ ও বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।

দুজন কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। এদের একজনের বিরুদ্ধে ধর্ষণ এবং আরেকজন বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছেন বলে জানা গেছে।

চাকরিচ্যুত দুই কর্মচারী কর্মচারী হলেন- প্রকৌশলী দফতরে পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং পরিবহন দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান, যিনি অফিসে অনিয়মিত থাকতেন।

তাদের চাকরিচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে দুইজন কর্মচারীকেও।

ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেননি তাদেরকে আমরা বারবার ফিরে আসতে বলেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাদের ৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় ছুটি শেষে স্ব স্ব চাকরিতে যোগ না দেয়ায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ ও ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকে চাকরিচ্যুত করা হয়।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 November 2019

ঢাবির ৫ শিক্ষক চাকরিচ্যুত

chitrodesh.com