প্রধান সংবাদ

জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টিকে আগামীকাল কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

শুক্রবার (১ নভেম্বর ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে। আপনারা শুনেছেন জাতীয় পার্টি আগামীকাল সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে।
তিনি আরও বলেন, আমরা বার বার আল্টিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়। তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কি আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কিভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয় আমরা জানতে চাই। জাতীয় পার্টিকে আগামীকাল সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে আগামীকাল সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পূনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 November 2024

জাপাকে সমাবেশ করতে দেওয়া হবে না: ছাত্র অধিকার পরিষদ

chitrodesh.com