খেলাধুলাপ্রধান সংবাদ

বিপিএলে শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’

স্পোর্টস ডেস্ক

দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খান আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) একটি দল কিনেছেন। এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ প্রমুথ।

 

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।

উল্লেখ,সিনেমায় জনপ্রিয়তার চূড়া আগেই ভেদ করেছেন শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতায় কর্পোরেট ব্যবসায় নাম লিখেছেন এই ‘মেগাস্টার’। ‘রিমার্ক- হারল্যান’ নামে একটি কসমেটিকস ও হোমকেয়ার পণ্যের কোম্পানির ডিরেক্টর তিনি।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 October 2024

বিপিএলে শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’

chitrodesh.com