খেলাধুলাপ্রধান সংবাদ

কোপার সেমিফাইনাল কবে, কোথায়, কখন

স্পোর্টস ডেস্ক
টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে শেষ দল হিসেবে কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এতে চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইন-আপ।
কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে এবং কলম্বিয়া।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বের পর ফের কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হবে খেলা।
আসরের টানা ২৭ ম‍্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের মোকাবিলা করবে। আগামী বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
দেখে নিন ইউরোর শেষ চারে কে কার মুখোমুখি
কোপা আমেরিকা ২০২৪ এর সেমিফাইনালের সূচি :
তারিখ :৯ জুলাই
সময়:সকাল ৬টা
ম্যাচ: কানাডা বনাম আর্জেন্টিনা
ভেন্যু :মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
সময়; সকাল ৬টা
১০ জুলাই
ম্যাচ: উরুগুয়ে বনাম কলম্বিয়া
ভেন্যু :ব্যাংক অফ আমেরিকা,  নর্থ ক্যারোলিনা
সময়: সকাল ৬টা

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 July 2024

কোপার সেমিফাইনাল কবে, কোথায়, কখন

chitrodesh.com