খেলাধুলাপ্রধান সংবাদ

মাশরাফির ঢাকাকে হারিয়ে গেইল-রুবেলদের ড্যান্স

স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুনকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার আনন্দে মাঠের মধ্যেই ড্যান্স দিয়েছেন গেইলসহ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এলিমেনিটর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া ঢাকা, শাদাব খানের ৪১ বলে গড়া অপরাজিত ৬৪ রানের ইনিংসের ‍সুবাধে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের ১৪ বল হাতে রেখেই ঢাকার করা ১৪৪ রান টপকিয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন চট্টগ্রাম।

এই জয়ে আগামী বুধবার অনুষ্ঠিতব্য বিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল চট্টগ্রাম। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে চট্টগ্রামের।

সোমবার ঢাকা প্লাটুনকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ার আনন্দে খেলা শেষে মাঠের মধ্যেই ড্যান্স দিয়েছেন গেইলসহ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 January 2020

মাশরাফির ঢাকাকে হারিয়ে গেইল-রুবেলদের ড্যান্স

chitrodesh.com