প্রধান সংবাদ

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ঘণ্টার সফরে কিশোরগঞ্জ যাবেন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। সকাল ১০টায় তিনি হেলিকপ্টারে করে রওয়ানা দেবেন। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বিকেল ৪টা ৪৫ মিনিটে।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে মিঠামইনে গিয়ে সেখানে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে আয়োজিত এক সমোবেশে বক্তৃতা দেবেন। সমাবেশে বক্তৃতা শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন আগমনে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন।

 

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 February 2023

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

chitrodesh.com