গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘হৃদয়ের গান’

আমার প্রাণে বাজে বাঁশি হৃদয় করে গান
আবেগভরা কণ্ঠ হতে করেছি যে গান, মুগ্ধ হয়ে
সঁপেছি তোমারি নিকটে মন প্রাণ, ঢেউ জাগে আমার প্রাণে
নিজেকে করি আহ্বান, হৃদয়কে অসীমে করি টান ॥
ময়ূরের মতো মেলেছি পেখম, উল্লাসে নাচে প্রাণ
সাগরের বুকে জেগেছে ঢেউ, তোমারি রেখেছি আমি মান
হৃদয়ের উচ্ছ্বাস রুধিতে নারি তোমারে জেনেছি বহমান,
বিশ্বাসের ডালি সাজিয়ে ফিরেছি, হয়েছে ভালোবাসা বেগবান ॥
হিমেল হাওয়ায় জেগেছে মন, বেড়েছে নাড়ির টান
আনন্দের হিল্লোল বইছে হৃদয়ে, দেখছি চারিদিকে তোমারই শান,
আকাশ বাতাস মথিত করে গাইছে সকলে গান, কে আছে
আমাকে বুঝবে বলো, তুমি ছাড়া আমি হীন এক প্রাণ ॥

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 January 2023

মেহেবুব হকের কবিতা 'হৃদয়ের গান'

chitrodesh.com