প্রধান সংবাদ

৫২ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের মোট ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের পাঁচটি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধনামন্ত্রী বলেন, দল ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের প্রতিটি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী যুক্ত হওয়া উপজেলাগুলো হলো- লক্ষ্মীপুরের রামগতি, বাগেরহাটের রামপাল, ময়মনসিংহের নান্দাইল, পঞ্চগড় সদর উপজেলা এবং মাগুরার মহম্মদপুর উপজেলা।

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় গণভবন প্রান্ত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এদিন সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ৫২ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেন।

উপজেলাগুলো হলো- ঢাকার নবাবগঞ্জ, মাদারীপুরের মাদারীপুর সদর, শরীয়তপুরের ডামুড্যা, কিশোরগঞ্জের কটিয়াদী, টাঙ্গাইলের গোপালপুর, মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, রাজবাড়ীর কালুখালী। ফরিদপুরের নগরকান্দা, নেত্রকোণার মদন, ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, জামালপুর বক্শীগঞ্জ।

চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, ফেনীর ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, বোদা।

দিনাজপুরের নবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী। নীলফামারীর ডিমলা, নওগাঁ’র রাণীনগর, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর মোহনপুর, চারঘাট, বাঘা, বগুড়ার নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, নাটোরের বাগাতিপাড়া।

পাবনার ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, সাতক্ষীরার তালা, মাগুরার মাগুরা সদর, শ্রীপুর, মোহম্মদপুর, শালিখা, ঝালকাঠির কাঠালিয়া এবং পটুয়াখালীর দশমিনা।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হয়। আর গত বছরের ২০ জুন আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি পরিবার ঘর পায়।

 

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 July 2022

৫২ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত: প্রধানমন্ত্রী

chitrodesh.com