প্রধান সংবাদবিনোদন

সিরাজগঞ্জে পৌঁছেছে আরও ২০০ টন ভারতীয় অক্সিজেন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে করোনা মোকাবিলায় ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এসেছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে অক্সিজেন বহনকারী ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর আরেকটি ট্রেন এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব।

অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হবে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোয় এ অক্সিজেন সরবরাহ করা হবে।

বুধবার (২৮ জুলাই) পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এর আগে গত রোববার (২৫ জুলাই) একটি ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০ টন অক্সিজেন আনে লিন্দে

চিত্রদশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 July 2021

সিরাজগঞ্জে পৌঁছেছে আরও ২০০ টন ভারতীয় অক্সিজেন

chitrodesh.com