প্রধান সংবাদ

ভ্যাকসিন থেকে কেউ বাদ যাবেনা: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
ভ্যাকসিন থেকে বাদ যাবেনা কেউ, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সে পদক্ষেপ গ্রহণ করেছি।

রোববার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিন নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা ততই কিনবো।

আমরা চাচ্ছি করোনার কারনে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

করোনাভাইরাসের কারনে বাইরে বের হতে না পারাকে বন্দী দশার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, আগে ছিলাম ছোট জেলখানায় আর এখন বড় জেলখানায়। কারণ, এই গণভবন থেকে এখন বের হতে পারিনা। তবে এটা একটু বড় জেলখানা। নিচে নামতে পারি, মাঠে হাঁটতে পারি। কিন্তু আগে তো ছোট একটা ঘরে বন্দি ছিলাম। বের হওয়ার উপায় ছিল না। কলাপসিবল গেট দিয়ে বন্ধ করা ছিল।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের দেশে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার জন্য এই শুদ্ধাচারের একটি ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতিটি ক্ষেত্রে যে জবাবদিহি থাকা উচিত এবং কোন অবস্থায় কী করণীয় এই শুদ্ধাচার নীতিমালার মধ্যে তার প্রত্যেকটি কথাই বলে দেয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 July 2021

ভ্যাকসিন থেকে কেউ বাদ যাবেনা: প্রধানমন্ত্রী

chitrodesh.com