শিক্ষা

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা করে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঋণ পেতে ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নীতিমালা-২০২০-এর আলোকে করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় স্মার্টফোন কেনার জন্য ঋণ প্রদানের নিমিত্তে কয়েকটি শর্তে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সরবরাহের অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থীদের সফট লোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবল তারাই আবেদন করতে পারবেন।

২. ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যা সুদমুক্ত। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

৩. শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সোনালী/ জনতা/ অগ্রণী ব্যাংকের যেকোনও একটি শাখায় নিজ নামে ব্যাংক হিসাব খুলে নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটকে জানাতে হবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্মার্ট ফোন কেনার ভাউচারটি বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিবের কাছে জমা দিতে হবে।

৫. ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে এককালীন অথবা ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

৬. ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনও ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/ মূল সনদ ইস্যু করা হবে না।

৭. ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের সফট লোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) অন্তর্ভুক্ত Du Forms-এর Student Softloan থেকে ডাউনলোড করে পূরণের পর নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটের চেয়ারম্যান/ পরিচালকের নিকট প্রেরণ করবে।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 June 2021

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

chitrodesh.com