অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

ব্যাংক লেনদেনের সময় বাড়ল আধা ঘণ্টা

স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ রোধে দেশে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে। এ সময় ব্যাংক আগের মতোই সীমিত পরিসরে খোলা থাকবে। তবে ব্যাংক লেনদেন কার্যক্রম ও খোলা রাখার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 May 2021

ব্যাংক লেনদেনের সময় বাড়ল আধা ঘণ্টা

chitrodesh.com