প্রধান সংবাদ

ফেরিতে হুড়োহুড়ি, নিহত ৬

মাদারীপুর প্রতিনিধি:
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো অর্ধশতাধিক যাত্রী।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

মিরাজ হোসেন আরো জানান, এনায়েতপুরী নামে অন্য এক ফেরি দুপুর দেড়টার দিকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে হুড়োহুড়ি ও গরমে পাঁচজন মারা যান।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 May 2021

ফেরিতে হুড়োহুড়ি, নিহত ৬

chitrodesh.com