প্রধান সংবাদ

মতিঝিলে বহুতল ভবনে আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 March 2021

মতিঝিলে বহুতল ভবনে আগুন

chitrodesh.com