খেলাধুলা

রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক:
বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

কুমিল্লার এটি ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচটির মধ্যে তারা তিনটিতে হারে ও দুইটিতে জয় পায়। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান পঞ্চম। অন্যদিকে, রাজশাহীর এটি পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচের মধ্যে তারা তিনটিতে জয় পায়। পয়েন্ট টেবিলে এখন তারা তৃতীয় অবস্থানে রয়েছে।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ:

ভানুকা, সৌম্য, সাব্বির, মালান, ইয়াসির, শানাকা (অধিনায়ক), মুজিব উর রহমান, অঙ্কন (উইকেটরক্ষক), আল-আমিন হোসেন, রবি, সুমন।

রাজশাহী রয়্যালস একাদশ:

লিটন (উইকেটরক্ষক), আফিফ, শোয়েব মালিক, রাসেল (অধিনায়ক), বোপারা, কাপালি, নাহিদুল, ফরহাদ রেজা, রাহি, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বী।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 December 2019

রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা

chitrodesh.com