খােজঁ-খবরনারী মঞ্চশিক্ষা

ফের তালা ভেঙে হলে জাবি ছাত্রীরা

জাবি প্রতিনিধি:
হল ছাড়তে প্রশাসনের নির্দেশনার পর বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন ছাত্রীরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে শেষ হয়।

দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা হলটির ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৮টি ছাত্র হলসহ আরও একটি ছাত্রী হলে ঢুকে পড়লো শিক্ষার্থীরা।

এর আগে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলে তা প্রত্যাখান করে জাবি শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত উপেক্ষা করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ওই বিজ্ঞপ্তির জেরে পাল্টা কর্মসূচি হিসেবে দুপুর ১২টা হতে পরিবহন চত্ত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপরই এই বিক্ষোভ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হলত্যাগের অনুরোধ করছি। তারা হল ছাড়তে রাজি হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে’।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে ধাওয়া-পাল্টাধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন। পরদিন শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হলের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

চিত্রদেশ//এইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 February 2021

ফের তালা ভেঙে হলে জাবি ছাত্রীরা

chitrodesh.com