প্রধান সংবাদশিক্ষা

সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় মঙ্গলবার

স্টাফ রিপোর্টার:

‘বই উৎসব-২০২১’ ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই বছর মোট সাড়ে ৩৪ কোটি নতুন বই ছাপা হয়েছে। এই বই এখন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এবারও ৩১ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

 

চিত্রদেশ//এফ//এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 December 2020

সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় মঙ্গলবার

chitrodesh.com