অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদসারাদেশ

সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

এদিন ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে সাতটি পেয়াঁজভর্তি ট্রাক সোনাসজিদ বন্দরে প্রবেশ করবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবারের আগের এলসি করা সাতটি পেয়াঁজভর্তি ট্রাক আজ সোনাসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে।

এ ব্যাপারে মহদিপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান, আগের এলইও করা অর্ডারের সাতটি পেয়াঁজভর্তি ট্রাক সোনাসজিদ স্থলবন্দরে যাবে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না নেয়ায় ভারত থেকে পেয়াঁজ আমদাদি বন্ধ হয়ে যায়। ভারত সরকারের হঠাৎ এ সিদ্ধান্তের কারণে গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 September 2020

সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

chitrodesh.com